images

রাজনীতি

হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৪:২৮ পিএম

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এক্সিম ব্যাংকের করা আবেদনটি খারিজ করে দেন। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কাজী রফিকের প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো আইনি বাধা রইল না।

আরও পড়ুন
02

সুখবর পেলেন বিএনপির আরও ২ নেতা

আদালত সূত্রে জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত জটিলতায় কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইতিপূর্বে তিনি উচ্চ আদালত থেকে এ বিষয়ে স্থগিতাদেশ নিয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার এক্সিম ব্যাংক সেই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত আগের সিদ্ধান্ত স্থগিত করেন। রোববার চূড়ান্ত শুনানি শেষে আদালত ব্যাংক কর্তৃপক্ষের আবেদনটি বাতিল করে কাজী রফিকের প্রার্থিতা বহাল রাখেন।

কাজী রফিক গত ৩ নভেম্বর দলীয় মনোনয়ন পান এবং ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে হাইকোর্টের এই রায়ের খবর এলাকায় পৌঁছানোর পর সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রায়ের পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির কর্মী-সমর্থকরা। দীর্ঘ আইনি লড়াই শেষে প্রিয় প্রার্থীর বৈধতা পাওয়ায় নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

আরটিভি/এআর