images

রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৫:১৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় সিইসির কক্ষে প্রবেশ করেন বিএনপি মহাসচিব।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল ইসলাম। পরে তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির রুমে প্রবেশ করেন।

অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত আছেন।

এর আগে দুপুরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মান্নাকে দেখতে যান বিএপির এ নেতা। বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
Web-Image

দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত: জাইমা রহমান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। মির্জা ফখরুলের সঙ্গে বিএপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/কেআই