images

রাজনীতি

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে: নাছির

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০২:৩৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিতে হবে। ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষকে জয়ী করে সংসদে পাঠাতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ১৭ বছর অগণতান্ত্রিক নির্বাচন হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছে। 

আরও পড়ুন
Web-Image12

যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে কাজ করেছি, আগামীতেও করব: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বেগম খালেদা জিয়া আমৃত্যু কাজ করে গেছেন। আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পাঠাতে পারলে দেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে।

ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, একটি গোষ্ঠী সুক্ষ্মভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। জনগণ তাদেরকে বয়কট করবে। 

তিনি বলেন, টিকিট বিক্রির কাজ জনগণ বুঝে ফেলেছে। এগুলো জনগণ খায় না। ইসলামকে ব্যবহার করে অপরাজনীতির জবাব বাংলাদেশের জনগণ ১২ তারিখ দেবে।

আরটিভি/আইএম