images

রাজনীতি

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই: তারেক রহমান

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০৮:৪৬ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি,সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য বিশাল সমস্যা, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। সেই সঙ্গে মা-বোনরা যাতে রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করতে চাই। 

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন
Web-Image

নওগাঁয় আসছেন তারেক রহমান, এটিম মাঠে সমাবেশ

তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। 

তিনি আরও বলেন বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এমআই