images

রাজনীতি

যে কারণে ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। এই শেষ মুহূর্তে এসে হঠাৎ ঢাকা-১৮ আসনে নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৩৯ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, নির্বাচনের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। 

নির্বাচনি এলাকার বিশালতা এবং মাত্রাতিরিক্ত নির্বাচনি ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ায় মাহমুদুর রহমান মান্না এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বর্তমানে বগুড়ায় অবস্থানরত।

image

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একটি বিশেষ পরিস্থিতিতে আমি ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঢাকা-১৮ একটি অত্যন্ত বিশাল নির্বাচনি এলাকা। সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটারের এই এলাকায় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল, যা আমার পক্ষে এই মুহূর্তে নির্বাহ করা সম্ভব নয়।

আরও পড়ুন
tareq000_20260207_160146454

ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

ঢাকা-১৮ আসনের ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাগরিক ঐক্যের এই নেতা আরও বলেন, নির্বাচনী মাঠ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার এই সিদ্ধান্তে হয়তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী মনে কষ্ট পাবেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আরটিভি/এসকে