images

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তবে জামায়াতে ইসলামী এ সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন
Web-Image

দুপুর ২টা পর্যন্ত ৩৬০৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এবার নতুনভাবে পোস্টাল ভোট ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। একদিনে দুটি ভোট আয়োজনের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরটিভি/এমএইচজে