images

রাজনীতি / নির্বাচন

কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শেষ হয়েছে।
এখন চলছে ভোট গণনার কাজ। এই মুহুর্তে কুড়িগ্রাম-২ আসনের ৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ৩৩ হাজার ৩২০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৯২১ ভোট।

আরও পড়ুন
Web-Image

ঢাকা-১৭ আসনে তারেক রহমান এগিয়ে

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে এ চিত্র পাওয়া গেছে। বর্তমানে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩৯৯।
 
এখন পর্যন্ত পাওয়া ৪২টি কেন্দ্রের ফলাফলে মোট ভোটের সংখ্যা ৬৬ হাজার ২৪১টি। আসনটিতে এখনো অনেক কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে।

আরটিভি/এমআই