images

রাজনীতি / নির্বাচন

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী এ্যানি বেসরকারিভাবে নির্বাচিত

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। লক্ষ্মীপুর-৩ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯ হাজার ১৩৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৫৯ হাজার ৯৯৫ ভোট। 

আরও পড়ুন
13

নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে নির্বাচিত

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯ জন। আর নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। 

আরটিভি/এমআই