images

রাজনীতি / নির্বাচন

চাঁদপুর-১ আসনে বিএনপি প্রার্থী এহছানুল হক মিলন বেসরকারিভাবে নির্বাচিত

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৮ এএম

চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ড. মিলন মোট ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘ আট ঘণ্টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনের বিশেষত্ব ছিল সংসদীয় ভোটের পাশাপাশি একই দিনে দেশজুড়ে অনুষ্ঠিত হওয়া গণভোট। 

আরটিভি/এআর