images

রাজনীতি / সোশ্যাল মিডিয়া

তারেক রহমানকে অভিনন্দন জানালো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে জানানো হয়।

আরও পড়ুন
election8888

সকাল ৭টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।

546456

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

Posted by Facebook on Date:

 

আরটিভি/এমএ