images

রাজনীতি

জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপি নেতারা

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩৫ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জুলাই জাতীয় সনদে সই করছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এ জন্য সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলের নেতারা।

প্রতিনিধিদলে রয়েছেন- সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

আরও পড়ুন
L

তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হলো নতুন মন্ত্রিপরিষদ সচিবের

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ‘না’-এর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে ‘হ্যাঁ’। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর এখন জুলাই জাতীয় সনদে সই করতে যাচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল এনসিপি। দলটি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে সক্রিয় ছিল।

আরটিভি/এসআর