মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৬ এএম
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি সংসদীয় দলের বৈঠক ডেকেছে। সংসদ ভবনে সকাল ১১টায় শুরু হবে এই বৈঠক। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে সংসদ নেতা ও উপনেতা নির্ধারণ করা হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো ধারণা নেই। তবে যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আন্দোলনে অংশ নিয়েছেন এবং যারা দুর্নীতির সঙ্গে আপস করেননি, তাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই ধাপে শপথ অনুষ্ঠিত হবে প্রথমে নির্বাচিত সংসদ সদস্যদের এবং পরে সংবিধান সংস্কার পরিষদের। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসকে