images

রাজনীতি

জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫১ পিএম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব  ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি জানান, কানিজ ফাতেমা সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আরও পড়ুন
Web-Image---Copy

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। 

মির্জা ফখরুল বলেন, কানিজ ফাতেমা একজন আদর্শ নারী হিসেবে স্বামীকে সবসময় সৎ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জুগিয়েছেন।

তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শোক সহ্য করার শক্তি পরিবারকে দান করেন—এ কামনাও করেন তিনি।

আরটিভি/এমএ