বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ পিএম
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ সময় আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক ১১ দলীয় জোট। জোটের সব দল এ প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলে আমরা মনে করি। এ সময় তিনি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এ স্লোগানকে ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ আদর্শকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যমকর্মী ও এক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে। এছাড়াও বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম
৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা
৪ মার্চ (১৪ রমজান): সিলেট
৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ
৬ মার্চ (১৬ রমজান): ঢাকা
৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর
৮ মার্চ (১৮ রমজান): বরিশাল
৯ মার্চ (১৯ রমজান): খুলনা
১০ মার্চ (২০ রমজান): রাজশাহী
১১ মার্চ (২১ রমজান): রংপুর
১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর
১৩ মার্চ( ২৩ রমজান) ঢাকা মহানগর উত্তর
১৪ মার্চ ( ২৪ রমজান) ঢাকা মহানগর দক্ষিণ।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক, ঢাকা-১২ আসনের এমপি থাকবেন।
বর্ষপূর্তি উপলক্ষ্যে আবাহনী মাঠে ইফতার, দোয়া মাহফিল ছাড়াও চিত্রপ্রদর্শনীর আয়োজন করবে এনসিপি বলেও জানান তিনি।
আরটিভি/এমআই