images

রাজনীতি

ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৯:৪৮ পিএম

ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। 

শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন
nahid

সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে কড়া আল্টিমেটাম নাহিদ ইসলামের

দলটি জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইফতার মাহফিলে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকেরা অংশগ্রহণ করেন।
 
আরটিভি/এমএ