images

রাজনীতি

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৯:২৮ পিএম

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি মির্জা আব্বাসের রোগমুক্তি কামনা করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ইফতারের আগ মুহূর্তে তিনি উপস্থিত সবার কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করা হয়, যাতে তিনি আবারও দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে পারেন।

এ সময় তিনি আরও বলেন, আল্লাহ যেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শক্তি দান করেন এবং শহীদ উসমান হাদিসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আহতদের দ্রুত সুস্থতার জন্যও তিনি দোয়া করেন।

আরও পড়ুন
MIRZA-ABBAS

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।

আরটিভি/এসকে