বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৫:২১ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আর আগের মতো নেই, বরং এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’-এ পরিণত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের জন্য আবেদন করলে তার বিরোধিতা করেন হাসনাত আবদুল্লাহ।
বিসিবি সম্পর্কে তিনি বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, তা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি ক্ষমতা প্রয়োগ করেন এবং হাইকোর্টে করা একটি রিটকে পেন্ডিং রেখে একটি একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটি ভোটিং করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই নানা প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন প্রক্রিয়া এবং দল ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে। সংসদে এমন সরাসরি মন্তব্য বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
আরটিভি/এমএইচজে