images

রাজনীতি

বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৩:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই-আগস্ট আন্দোলনের সময় আলোচিত তরুণী ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। তিনি বলেন, আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হব।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরটিভি/এসকে