images

রাজনীতি

যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৪:১৪ পিএম

যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন- নারী নেত্রীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্য দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক মেধার ভিত্তিতেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

সংগীতশিল্পী কনক চাপা শনিবার (১১ এপ্রিল) ফরম সংগ্রহ করতে এলে তৃণমূল পর্যায়ের কিছু নারী নেত্রীর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে রিজভী গণমাধ্যমকে বলেন, বিশ্বের অনেক দেশেই সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকাখ্যাতিকে মূল্যায়ন করা হয়। তবে এ ঘটনায় যারাই খারাপ আচরণ করেছেন, তা গ্রহণযোগ্য নয়।

তৃতীয় দিনেও সকাল থেকে বিভিন্ন তৃণমূল থেকে নারী নেত্রীরা ফরম সংগ্রহ করছেন। এদিনও বিকেল ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। গত দুদিনে সংরক্ষিত আসনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে।

আরটিভি/এমএইচজে