images

রাজনীতি

‘তেল শুধু সংসদে, বাইরে পাওয়া যাচ্ছে না’

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৯:৩৪ পিএম

দেশে চলমান জ্বালানি তেল সংকটের মুখে সরকারি পদক্ষেপ ও তদারকির সমালোচনা করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। 

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত পরিমাণ তেল মহান সংসদে, অথচ বাইরে অলরেডি তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।

কামাল হোসেন বলেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষ জ্বালানি তেলের অভাবে চরম ভোগান্তিতে থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট বিভাগগুলো যথেষ্ট তৎপর নয়।

আরও পড়ুন
copy

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

জ্বালানি ইস্যুর পাশাপাশি নিজের নির্বাচনি এলাকা ঢাকা-৫ এর জনদুর্ভোগের চিত্রও তুলে ধরেন কামাল হোসেন। বিশেষ করে যাত্রাবাড়ী ও কদমতলি এলাকার পরিবেশ দূষণ এবং অব্যবস্থাপনা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘনবসতিপূর্ণ এলাকায় জননিরাপত্তা এখন হুমকির মুখে। 

সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকার তীব্র যানজট নিরসনে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এখানকার যানজট কেবল স্থানীয় সমস্যা নয়, বরং এটি সারা দেশের যাতায়াত ব্যবস্থাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। দ্রুত একটি পরিকল্পিত ব্যবস্থা না নিলে এই এলাকার জনজীবন স্থবির হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।

১৯৭৮ সালের গণভোট ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ১৯৭৮ সালে বিএনপিই দেশে গণভোটের সংস্কৃতি শুরু করেছিল, অথচ ২০২৬ সালে এসে তারাই আবার গণভোটের যৌক্তিকতা অস্বীকার করছে। রাজনৈতিক দলগুলোর এমন দ্বিচারিতা গণতন্ত্রের জন্য শুভ নয় বলেও তিনি মন্তব্য করেন।

আরটিভি/এআর