images

রাজনীতি

হাম আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০২:২২ পিএম

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন তিনি। এসময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

আরও পড়ুন
Web-Image---Copy

শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার

এরপর তিনি রাজধানীর আসাদগেট একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন।

ডা. শফিকুর রহমানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরটিভি/এসআর