images

রাজনীতি

ডা. আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানাল বিএনপি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৮:০১ পিএম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা ও শিশু, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে ডা. আব্দুল কুদ্দুস দীর্ঘদিন নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আরও পড়ুন
23rdfrtvgbn

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই

রোববার (২৬ এপ্রিল) জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁও পারিবারিক কবরস্থানে দাফন তার দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্ণাঢ্য জীবনের অধিকারী ডা. আব্দুল কুদ্দুসের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগতভাবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট। এছাড়াও বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি।

আরটিভি/এমএইচজে