images

রাজনীতি

সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৮:৫২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথর হয়েছে। 

এ অবস্থায় তাকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ হাসপাতালে ভর্তি সারজিস আলম

এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আরটিভি/এসএস