বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৮:১৬ পিএম
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাহেদুল আজম।
দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এর আগে তিনি এনডিএম-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল করবেন। সংগঠনটি বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরীকদল হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
আরটিভি/এআর