images

রাজনীতি

৭ দিনের সফরে জাপানে জামায়াত আমির

শনিবার, ০২ মে ২০২৬ , ০৪:৪৯ পিএম

সাত দিনের সফরে জাপানে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। 

বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

আরও পড়ুন
8

শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির

এই সফরে বিরোধীদলীয় নেতা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন। 

আগামী ৯ মে জাপান সফর শেষে ঢাকায় পৌঁছাবেন তিনি।

আরটিভি/এসএইচএম