images

রাজনীতি / রাজধানী

ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৭:২২ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার লিংক রোডে একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

আরও পড়ুন
10

যুবশক্তিতে পদ পেলেন এনসিপি নেতা, অতঃপর...

তিনি বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসএস