সোমবার, ২৫ মে ২০২৬ , ০৮:১৯ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও জাতীয় ও সামাজিক জীবনে সব সময় প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
রিজভী বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক ছিলেন নজরুল। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মানুষ তার কবিতা ও গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও নজরুল ছিলেন বড় প্রেরণার নাম।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে কাজ করছেন, সেখানেও নজরুলের আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
রিজভী জানান, নজরুল বর্ষজুড়ে জাতীয় কবিকে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হবে। তার মতে, উপমহাদেশজুড়ে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম।
আরটিভি/জেএমএ