বুধবার, ২৭ মে ২০২৬ , ১০:৪৫ পিএম
দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব বলেন তিনি।
এসময় যেকোনো পুশইন ন্যক্কারজনক উল্লেখ করে রিজভী বলেন, এখানে গোপন এজেন্ডা রয়েছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। এটি সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনার কথাও তুলে ধরেন।
এদিকে বুধবার রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও কথা বলেছেন রিজভী।
তিনি বলেন, এমন দুর্ঘটনা কেন, সে বিষয়ে সরকার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এবার ঈদে ৯৫ শতাংশ পোশাক কারখানায় বেতন, বোনাস দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, এক্ষেত্রে সরকারের সহযোগিতা ও নজরদারি ছিল। ইচ্ছাকৃতভাবে সরকারের ইতিবাচক কাজকে কালিমালিপ্ত করা যাবে না।
আরটিভি/টিআর