images

রাজনীতি

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা ১১ দলের

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০১:৫১ পিএম

চলমান আন্দোলন আরও বেগবান করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে এগারো দলীয় জোট। এসব কর্মসূচির মূল দাবি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি করা ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা। 

আরও পড়ুন
12

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১-৫ জুলাই পর্যন্ত সকল জেলা ও মহানগরে সেমিনার। ২৩, ২৪, ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক সমাবেশসহ ৫ আগস্ট সারাদেশের সকল জেলা উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ।

আরটিভি/এসএস