images

রাজনীতি

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১১:৩৩ পিএম

গণঅধিকার পরিষদ(জিওপি) এর মুখপাত্র হলেন আবু হানিফ। 

শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মোঃ নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ-কে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আবু হানিফ দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য ছিলেন এছাড়াও তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরটিভি/টিআর