images

রাজনীতি

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৩:১৬ পিএম

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন ভারতে নির্বাসিত আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন তিনি। এর মাঝেই আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন শেখ হাসিনা।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী।

হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আসতে চান। আদালতে আত্মসমর্পণ করে তারা দেখতে চান, তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়।

আরও পড়ুন
02587410

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

বৃহস্পতিবার গভীর রাতে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত গড়ানো প্রায় ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন, দেশে ফেরার পর ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তবু আমাকে যেতেই হবে।'

তিনি আরও বলেন, আমার দলের নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চলছে। যদি মৃত্যুও আসে, আমি চাই সেটা আমার নিজের মাটিতেই হোক—যে মাটিতে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।

টানা কয়েক মেয়াদ মিলিয়ে দীর্ঘ ২০ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০২৪ সালের নজিরবিহীন গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। ছাত্র-জনতার সেই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে দেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। নির্বাসনে থাকা হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আরটিভি/এসআর