images

রাজনীতি / সোশ্যাল মিডিয়া

‘মেয়েরা শালীনভাবে চলবে, মাথায় পর্দা রাখবে’ 

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৬:২০ পিএম

সম্প্রতি এক তরুণীর সঙ্গে হোটেলের ভিডিও ভাইরালের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সমালোচনায় ভাসছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এর মাঝেই নারীদের চলাফেরা ও পোশাক নিয়ে দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে তিনি মেয়েদের শালীনভাবে চলাফেরা ও মাথায় পর্দা রাখার পরামর্শ দেন। একই সঙ্গে দূরে কোথাও গেলে রক্তের সম্পর্কের কাউকে সঙ্গে রাখারও কথা বলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

ভিডিওতে গাজী নজরুল ইসলাম বললেন, মেয়েরা শালীনভাবে চলবে। মাথার যে কাপড়টা, একটা পর্দা মাথার ওপরে রাখবে। আমরা চাই মেয়েরা শালীনভাবে চলুক। যাতে করে তাদের শরীরটা বাইরে বের না হয়।

তিনি বলেন, মেয়েরা সব কাজ করতে পারবে। তবে মেয়েরা একটু দূরে গেলে রক্তের সম্পর্কের কাউকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। একা চলাটা ঠিকও না। রক্তের সম্পর্কের পুরুষ হলে ভালো, তবে মেয়ে হলেও সমস্যা নেই।

প্রসঙ্গত, সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

আরটিভি/এসআর