images

রাজনীতি

জিয়াউর রহমানের দর্শনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:৩৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদে কোনো ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির সমস্যা হয় না। জিয়াউর রহমানে এই দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদী’ - শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন
Web-Image---Copy

হাসনাতের সভায় মারামারি, এনসিপির তিন নেতাকে শোকজ


 
তথ্যমন্ত্রী বলেন, অতীতে ধর্মকে প্রধান করে রাষ্ট্র গঠিত হলেও রাষ্ট্র পরিচালনায় সেটি কখনও সফলতা পায়নি। ব্যর্থ রাজনৈতিক সংগ্রামের সময় থেকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যায় মেজর জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণাটি। এই প্রেক্ষাপট দেশের সকল নাগরিকদের কাছে পরিস্কার থাকতে হবে।

সমস্ত ধর্ম, ভাষা, গোত্রকে সম্মিলিতভাবে একত্রিত রাখাই বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন বলে মন্তব্য করেন তিনি। 

আরটিভি/এমএম