images

রাজনীতি

গোপালগঞ্জে হাতপাখার চেয়েও কম ভোট পেল ধানের শীষ

সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ , ০২:১৭ পিএম

একাদশ সংসদ নির্বাচনে ২৫৯টি আসন পেয়ে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৮৮টি আসন। বাকি ১০টি পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীরা।

ফলাফলে নৌকার ঘাটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। তিন আসনে তারা মোট ভোট পেয়েছেন ৮ লাখ ১৭ হাজার ৪৮৬ ভোট।

এরমধ্যে গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের ফারুক খান ৩,০৩,১৬১ ভোট পেয়ে বিজয়ী হছেন।

গোপালগঞ্জ-২    আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ২,৮১,৯০৯ ভোট পেয়ে বিজয়ী হছেন।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২,৩২,৪১৬ ভোট পেয়ে বিজয়ী হছেন।

এ তিন আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীরা মোট ভোট পেয়েছেন ৪৭২টি। ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীরা মোট পেয়েছেন ১৩৬৫টি। এ জেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশের চেয়ে ৮৯৩ কম পেয়েছে বিএনপি।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এফ ই শরফুজ্জামান পেয়েছেন ৫৭ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ১২৯ ভোট।

জেএইচ