images

প্রবাস

খালেদা জিয়ার মৃত্যুতে নেপালে বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রীয় শোক পালন করছে 

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ০৭:২৮ পিএম

Failed to load the video

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের কাঠমাণ্ডুস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। এ উপলক্ষে দূতাবাস ও Bangladesh house-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। 

একইসঙ্গে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দূতাবাস প্রাঙ্গণে শোক বই খোলা হয়। প্রথম প্রহরে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার, প্রতিবেশি দেশ হতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিকবৃন্দ শোক বইয়ে সাক্ষর করেন।

আরও পড়ুন
LITOy

খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

এছাড়া মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং Nepal Bangladesh Chamber of Commerce and Industries এর প্রেসিডেন্টসহ গণ্যমান্য ব্যক্তিরা উক্ত শোক বই-এ স্বাক্ষর করেন।

আরটিভি/আরএ