images

প্রবাস

শ্রমিকদের জন্য নিজ হাতে তৈরি ইফতার ও সেহরি করালেন কাতারের ব্যবসায়ী আব্দুস সালাম

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১১:১০ পিএম

শ্রমিকদের জন্য নিজ হাতে তৈরি ইফতার ও সেহরি করিয়ে দৃষ্টান্ত রাখলেন কাতারের বাণিজ্য নগরী মাইজারের ব্লু কলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম। 

ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে আগত মুফতি আব্দুল আজিজ রজবী দোয়া ও মোনাজাত করেন।

জানা যায়, আব্দুস সালাম প্রতি বছর নিজ হাতে তার অধীনে কর্মরত  শ্রমিকদের জন্য ইফতার ও সেহরির খাবার তৈরি করেন এবং নিজ হাতে পরিবেশন করেন। পুরো রমজান মাস জুড়ে চলে তার এই কার্যক্রম।

আরও পড়ুন
Web-Image---Copy

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল

প্রতি বছরের ন্যায় এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। তার অধীনে থাকা প্রায় ২৫০ জন কর্মরত শ্রমিক ও কর্মচারীরা এতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও রমজান মাস জুড়ে তার এই পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাংগুনীয়া প্রবাসী কল‍্যাণ সমিতি কাতার এর সাধারণ সম্পাদক মবিনুল হক চৌধুরীসহ কমিউনিটির ব্যক্তিবর্গ।

আরটিভি/এমএ