images

প্রবাস

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে জমজমাট চাঁদ রাত উদযাপন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ১০:৩৬ এএম

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এলাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাঙালি কমিউনিটির বহুল প্রতীক্ষিত ‘চাঁদ রাত’ উদযাপন। ঈদের আগের রাতে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মেহেদি, ঐতিহ্যবাহী পোশাক এবং নানা রকম মুখরোচক খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রবাসে থেকেও দেশের ঈদের আবহ উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

35b165c5-d26b-47fa-b715-7c1850522464

বাঙালিদের সংগঠন রাইভালস স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই চাঁদ রাত সেলেব্রেশন ছিল নানা আয়োজনে সমৃদ্ধ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা— জুয়েল, রন্টি, রাজিব ভট্টাচার্য, প্রেমা, নাজু আখন্দ ও প্রতীক হাসান। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশনা করেন ‘হিলসাইড প্রিন্স’ খ্যাত হাসান, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

আরও পড়ুন
Web-Image---Copy

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট এইড হোমকেয়ারের প্রেসিডেন্ট ড. জিসি প‍্যাট ও শাহজাদি পারভিন, স্বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মইন চৌধুরী

74be7a2f-2233-4fe7-822a-b5ed38926e4d

মধ্যরাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটে মনোমুগ্ধকর আতশবাজির মাধ্যমে, যা উপস্থিত দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিনা সিরাজ সোনিয়া, যিনি তার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন। অনুষ্ঠানের কোর্ডিনেটর ছিলেন রিমেল, অঞ্জাম সিদ্দিকী রাফি ও রিফাত জামাল। এ ছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রাব্বি সায়েদ, হাসান, সাকিব, রুবেল, মিঠুন, সৌরভ , লিটু আনাম, রিপনসহ আরও অনেকে।

52e99444-3edf-4acc-8c87-7ec1fd3b6c41

সাউন্ড এ ছিলেন পিংক নয়েজ আরিফুজ্জামান ও অন্তর । অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি ও বায়ান্ন টিভি।

এই ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরটিভি/এসআর