images

প্রবাস

যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

আরও পড়ুন
Web-Image---Copy

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

নিহত ইয়াসমিনের দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। ইতোমধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ ঘাতককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

আরটিভি/এসআর