images

প্রবাস

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৮:১৪ পিএম

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বুধবার (৮ এপ্রিল) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ'র সঙ্গে আয়োজিত এক যৌথ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘চমৎকার’ উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে দুই দেশের সংস্কৃতি, বিশ্বাস, সামাজিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ঐতিহাসিক যোগসূত্রের কথাও তুলে ধরেন তিনি।

আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত সার্ক (SAARC) এবং বিমসটেকের (BIMSTEC) মতো প্ল্যাটফর্মগুলোকে আরও সক্রিয় করার আহ্বান জানান। তিনি বলেন, এসব উদ্যোগ আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন
Web-Image---Copy

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

এ সময় তিনি নেপাল সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আসিম শাহ, প্রধান সচিব সুমনরাজ আর্যাল, পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাইসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে