images

প্রবাস

প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলো কুয়েত

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৭:০৮ পিএম

প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে কুয়েত সরকার।

এছাড়া প্রবাসী শ্রমবাজারে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জনশক্তি কর্তৃপক্ষের নতুন ঘোষণায়, নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে ভিসা ট্রান্সফারের সুযোগ চালু করা হয়েছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সুবিধা কার্যকর হবে ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত সময়ের জন্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, মৎস্য এবং পশুপালনসহ বেশ কয়েকটি খাত এই সিদ্ধান্তের আওতায় এসেছে।
 
তবে ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তার অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে।
 
এই সিদ্ধান্তে  নিজেদের দক্ষতা অনুযায়ী ভালো জায়গায় কাজের সুযোগ পাবেন অনেক প্রবাসী।

কুয়েত সরকারের এই উদ্যোগকে শ্রমবাজারে ভারসাম্য আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দক্ষ শ্রমিকরা উপযুক্ত খাতে কাজের সুযোগ পাবেন।

আরটিভি/এমএইচজে