images

প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৫:৫২ পিএম

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার জালান কাপার বাতু ৫-এ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পথ চলার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে ওই যুবক পাশের একটি গভীর ড্রেনে ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে।

দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বন্দর ক্লাং অভিমুখে যাওয়ার সময় একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই পথচারী বাংলাদেশিকে সরাসরি চাপা দেয়। এতে ওই ব্যক্তির পেটে মারাত্মক আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন
MBBS

দর্জির মেয়ের ইতিহাস গড়া সাফল্য, এমবিবিএসে পেলেন ১৭ স্বর্ণপদক


 
ঘাতক গাড়িটি দুর্ঘটনার পর না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায় বলে জানা গেছে। 
  
উত্তর ক্লাং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস. বিজয়া রাও এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ বর্তমানে পলাতক চালক ও ঘাতক গাড়িটিকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
 
পুলিশ জনসাধারণকে এই দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনাল ডিরেক্টর আহমেদ মুখলিস মোখতার জানান, ভোর ৩টা ২৩ মিনিটে জরুরি কল পাওয়ার পর দ্রুত উত্তর ক্লাং ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়।

পুলিশ সবাইকে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরটিভি/এমএম