images

প্রবাস

জার্মানিতে প্রবাসীদের উদ্যোগে ড. সাইমুম পারভেজকে বর্ণাঢ্য সংবর্ধনা

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৭:০৪ পিএম

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে অংশগ্রহণ উপলক্ষে জার্মানি সফররত প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের সম্মানে জার্মানির বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাইমুম পারভেজ।  সভাপতিত্ব করেন তপন খান এবং সঞ্চালনা করেন প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আওলাদ হোসেন, নজরুল ইসলাম ও দেলোয়ার মোল্লা।

জার্মানির বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।  এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা নুরুল ইসলাম পুন্য ও রাজু, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূঁইয়া, সদস্য সচিব রুবেল, জাহিদ দেওয়ানসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।

আরও পড়ুন
556y

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি একটি অন্যতম মাধ্যম: রাষ্ট্রদূত রইস

বক্তারা ড. সাইমুম পারভেজের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বনায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।  তারা বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ রক্ষায় তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  একই সঙ্গে বক্তারা তাঁর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া (এনআরডব্লিউ) রাজ্যে বাংলাদেশ দূতাবাসের কনসুলেট সেবা চালুর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।

আরটিভি/ এসকেডি