images

প্রবাস

প্রেমিকার সঙ্গে অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৫:৪৪ পিএম

প্রেমিকার সঙ্গে অভিমান করে মেজবাহ উদ্দিন (১৯) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন।
 
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টায় মালদ্বীপে তার নিজ বাসায় সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

মেজবাহ ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের মজিবুল হকের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। 

নিহতের নিকটাত্মীয় ওমর ফারুক জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে মেজবাহ উদ্দিন মালদ্বীপ যান। সেখানে তিনি লেমন গ্রাস চিত্রন নামে একটি রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন যাবৎ তার প্রেমিকা বাংলাদেশি তরুণীর সঙ্গে  মোবাইলে ঝগড়া হয়। এরপর ইমোতে বিদায় লেখে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

আরও পড়ুন
DMP

হাবিবসহ ৫ পুলিশের বিচারের রায় লাইভ দেখাবে বিটিভি

তিনি আরও জানান, নিহতের লাশ দেশে আনার ব্যাপারে সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানানো হয়েছে। মালদ্বীপের একটি হাসপাতালের হিমঘরে তার লাশ রাখা হয়েছে। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/ এসকেডি