images

জাতীয় / প্রবাস

মানবপাচার রোধে মালয়েশিয়ার সঙ্গে দূতাবাসের বৈঠক

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১১:১১ এএম

মালয়েশিয়ায় মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ‍্যে দেশটির সরকারের মানব পাচার দমন সংক্রান্ত দপ্তর ATIPSOM-এর সঙ্গে একটি বৈঠক করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল। 

গত ১৬ জুলাই আয়োজিত এ বৈঠককে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা। অন‍্যদিকে মালয়েশীয় সরকারের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন ATIPSOM এর পরিচালক আসানী বিন লাদজানি।

এ সময় দুদেশের প্রতিনিধিদের মধ্যে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সকল স্তরে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এছাড়া পাচারের শিকার ভিকটিম বিশেষত মহিলাদের উদ্ধার, আশ্রয় ও প্রত‍্যাবাসনের পাশাপাশি আইনী প্রক্রিয়া জোরদার করার মাধ‍্যমে এ সকল অপরাধের মাত্রা কমিয়ে আনার লক্ষে উভয় পক্ষ একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন
LITpy

লন্ডনে ছাত্রদল নেতার তোপের মুখে সাবেক মন্ত্রী রেজাউল করিম

একইসঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দুই পক্ষ কর্তৃক যৌথ প্রোগ্রাম আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

উভয় প্রতিনিধিদল সম্মিলিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে উক্ত সভা শেষ করে। 

এ সময় বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধি দলে ছিলেন শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কন্স্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী।

আরটিভি/এমএম