images

আরটিভি অনুষ্ঠান / আরটিভি

৮ দিনব্যাপী আরটিভির ঈদ আয়োজন

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৩:২৬ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেডের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। চাঁদরাত থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত থাকছে একাধিক নতুন নাটক, জনপ্রিয় বাংলা সিনেমা, সংগীতানুষ্ঠান, গেম শো এবং বিশেষ টক শো। তারকাবহুল এই আয়োজনে অভিনয় ও উপস্থাপনায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। নিচে দিনভিত্তিক আরটিভির ঈদ আয়োজনের অনুষ্ঠানসূচি তুলে ধরা হলো—

আরটিভি অনুষ্ঠান সূচি: 

চাঁদরাত 

রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘চল বদলে যাই’। 
রচনা ও পরিচালনা: ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ।
 
ঈদের দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘বসগিরি’।
অভিনয়ে: শাকিব খান, বুবলি, রজতভ দত্ত রনি প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘রোমিও বনাম জুলিয়েট’।
অভিনয়ে: অংকুশ, মাহিয়া মাহি প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘রিদম অফ লাইফ’।

বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। 
পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘সুন্দরী বধু’।

পরিচালনায়: সোহেল হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

রাত ৮টা. ৩০ মিনিটে একক নাটক ‘বিদেশী প্রোডাক্ট’।
পরিচালনায়: মো. মেহেদী হাসান জনি; অভিনয়ে: আরশ খান, সুনেরা বিনতে কামাল প্রমুখ।

রাত ৯টা ৩০মিনিটে : একক নাটক ‘চেয়ারম্যানের বিয়ে’।
পরিচালনা: মো. আসাদুজ্জামান। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

রাত ১১টায়: পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। 
পরিচালনায়: হিমু আকরাম; অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০মিনিটে  একক নাটক ‘লুডু’ রচনা ও পরিচালনায়: ইসতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে: খায়রুল বাসার, আইশা খান প্রমুখ।

রাত ১২টা .০০ মিনিটে: নিউজ টপটেন।

546654

ঈদের ২য় দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘শিকারী’। অভিনয়ে: শাকিব খান, শ্রাবন্তী প্রমুখ।

দুপুর ২টা  ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম কী বুঝিনি’। অভিনয়ে: শুভশ্রী, ওম, জান্নাতুল ফেরদৌস পেভা প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন পর্ব ১। শিল্পী: অঙ্কন, হুমায়রা ইশিকা, সুফিয়ানা টিম। প্রযোজক: নূর হোসেন হীরা।

বিকেল ৬টা ০০ মিনিটে টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। 
পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক  ‘উইস লিস্ট’। পরিচালনায়: মীর আরমান হোসেন। অভিনয়ে: খায়রুল বাসার, আইশা খান প্রমুখ।

রাত ৮টা. ৩০ মিনিটে একক নাটক ‘জামাই বউ ট্রেনিং সেন্টার’। পরিচালনা: মহসিন আকাশ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘দেখা হবে বন্ধু’। পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: তৌসিফ মাহবুব, আইশা খান প্রমুখ।

রাত ১১টায়: পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম। অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘স্বপ্ন ছুঁয়ে যায়’। পরিচালক: মো. মেহেদী হাসান জনি। অভিনয়ে: আরশ খান, সুনেরা বিনতে কামাল প্রমুখ।

রাত ১২টায়: নিউজ টপটেন।

45454

ঈদের ৩য় দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘রিভেঞ্জ’। অভিনয়ে: রোশান, বুবলী প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন পর্ব ২’। শিল্পী: শফি মন্ডল, সুমি মির্জা, ইফসুফ আহমেদ খান, সুফিয়ানা টিম। প্রযোজক: নূর হোসেন হীরা।

বিকেল ৬টা ০০ মিনিটে টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘ডেইঞ্জারাস ভাড়াটিয়া’। পরিচালনা: হামেদ হাসান নোমান। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

রাত ৮টা. ৩০ মিনিটে একক নাটক ‘হ্যাপি এ্যান্ডিং’। পরিচালনায়: সাজ্জাদ হোসেন বাপ্পী। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাদিয়া আইমান প্রমুখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’। রচনা: শামীম শিকদার। পরিচালনায়: সোহেল হাসান; অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ।

রাত ১১টায়: পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম। অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘রাহুবলী’ রচনা: জুয়েল এলিন। পরিচালনায়: জাকিউল ইসলাম রিপন; অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক, মুনমুন আহমেদ মুন প্রমুখ।

রাত ১২টায় নিউজ টপটেন।

546456456

ঈদের ৪র্থ দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম মানেনা বাধা’। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘যদি একদিন’। অভিনয়ে: তাহসান, শ্রাবন্তী প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’। শিল্পী: নদী, রোমিও ব্রাদার্স, সুফিয়ানা টিম। প্রযোজক: নূর হোসেন হীরা।

বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘চলার পথে’। পরিচালক: সকাল আহমেদ। অভিনয়ে: আরশ খান, সামিরা খান মাহী প্রমুখ।

রাত ৮টা. ৩০ মিনিটে একক নাটক ‘শালা সুমুন্দি’। পরিচালনায়: আলমগীর সাগর। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘আকাশ পানে আসক্ত’। পরিচালনায়: জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

রাত ১১টায় পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম। অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘এডভান্স মতিন’। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: শামস করিম। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

রাত ১২টায় নিউজ টপটেন।

ঈদের ৫ম দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসা আজকাল’। অভিনয়ে: শাকিব খান, মাহিয়া মাহি প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘সিটি টেরর’। অভিনয়ে: মান্না, শাকিব খান, পপি, বৈশাখী প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ চাহিদা সম্পন্ন  শিশুদের নিয়ে ‘এলো খুশির ঈদ’। প্রযোজক: সৈয়দা মুনীরা ইসলাম।

বিকেল ৬টায় টক শো “ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘মাফ কইরা দেন’। পরিচালনায়: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘দূর্নাম’। পরিচালনায়: জিয়া উদ্দিন আলম। অভিনয়ে: রাশেদ সিমান্ত, অহনা রহমান প্রমুখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘গল্পের শুরু’। পরিচালনায়: মুহাম্মদ মরিুজ্জামান জুলহাস। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, রোদসী সিদ্দিকা  প্রমুখ।

রাত ১১টায়: পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’।  রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম; অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘সিনিথিয়া ফ্যাশন’। পরিচালনা: সাজিন আহমেদ বাবু। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।

রাত ১২টায় নিউজ টপটেন।

66

ঈদের ৬ষ্ঠ দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘স্বামী স্ত্রীর ওয়াদা’। অভিনয়ে: শাকিব খান, শাবনুর, রোমানা প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘ওয়ানিং’। অভিনয়ে: আরিফিন শুভ, মাহিয়া মাহী প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ক্লাব লিটিল স্টার’। শিল্পী: সেহমান ইসলাম, তাসবীহা আয়ান তানহা, সিফাত রিজওয়ান নাফি, দীপা রায় চৈতী, রোদেশী আরোহী। প্রযোজক: আরজু আহমেদ।

বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘বংশের বাতি’। পরিচালনায়: সোহেল হাসান; অভিনয়ে: রাশেদ সিমান্ত, অহনা রহমান প্রমুখ।

রাত ৮টা. ৩০ মিনিটে একক নাটক ‘বিএফএফ-বেস্ট ফ্রেন্ড ফর এভার’। পরিচালক: মীর আরমান হোসেন। অভিনয়ে: আইশা খান, সাদ নওভি, অনিক প্রমুখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘জামাই কিছু বুঝেনা’। পরিচালনায়: মাহমুদ হাসান রানা। অভিনয়ে: রাশেদ সিমান্ত, অহনা রহমান প্রমুখ।

রাত ১১টায়: পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম; অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘একটাই ধাক্কা’। পরিচালনায়: সোহেল হাসান। অভিনয়ে: শামীম হাসান সরকার, তাসনুভা তিশা প্রমুখ।

রাত ১২টায় নিউজ টপটেন।

54645

ঈদের ৭ম দিন

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া’। অভিনয়ে: শাকিব খান, শাবনুর প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’। অভিনয়ে: বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সেলিব্রেটি গেইম শো ‘ঈদ আলটিমেট ফান এন্ড গেইম’। প্রযোজনা: আরজু আহমেদ।

বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’। পরিচালনায়: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘জামাই আমার রিক্সাওয়ালা’। পরিচালনা: হারুণ রুশো; অভিনয়ে: জামিল হোসেন, মুনমুন আহমেদ প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘অফিস পলিটিক্স’। পরিচালনায়: তারিক মোহাম্মদ হাসান। অভিনয়ে: সামিরা খান মাহী, শাশ্বত দত্ত প্রমুখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘বয়রা বউ বোবা জামাই’। পরিচালক: আদিবাসী মিজান। অভিনয়ে: তন্ময় সোহেল, মানসী প্রকৃতি প্রমুখ।

রাত ১১টায় পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়: হিমু আকরাম। অভিনয়ে: রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘মায়ার সংসার’। পরিচালনায়: সরদার রোকন। অভিনয়ে: রাশেদ সিমান্ত, অহনা রহমান প্রমুখ।

রাত ১২টায় নিউজ টপটেন।

আরটিভি/এমএ