images

ধর্ম

ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে সরকারকে যে বার্তা দিলেন আহমাদুল্লাহ

বুধবার, ১৪ মে ২০২৫ , ০৮:৩৯ পিএম

দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এ দেশের  চার লক্ষ মসজিদে অন্তত আট লক্ষ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট অর্জন করতে পারে।

বুধবার (১৪ মে) রাতে আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। আরটিভি নিউজের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো— 

‘শহর-গ্রামে, পহাড়-সমতলে মানবদেহের শিরা-উপশিরার মতো প্রায় চার লাখ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। সকল রাজনৈতিক দল কিংবা সরকারি অফিসের সংখ্যাও হয়তো এত বড় নয়। চার লক্ষ মসজিদে অন্তত আট লক্ষ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট অর্জন করতে পারে।
    
সরকার এই জনবল ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধন-সহ সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে পারে। ধর্মীয় আবেগ ও অনুভূতি এই মাটির বাস্তবতা। মসজিদ এবং আলেমদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা কাজে লাগাতে পারলে সমাজ ও রাষ্ট্র নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে। এর জন্য সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণসহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেই এটা বাস্তবায়ন করা সম্ভব। 

চার লক্ষ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন।’