বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৩ এএম
১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরা নির্ধারণের লক্ষ্যে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার (২৫ ফেব্রুয়ারি)।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক সভায় সভাপতিত্ব করবেন।
বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।
আরটিভি/এসকে