images

ধর্ম

পরীক্ষায় ভালো ফল চান? জেনে নিন সহজ দোয়া ও আমল

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৮:৪২ এএম

সারা দেশে আজ শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। প্রত্যেক শিক্ষার্থীই ভালো ফলাফল করতে চায়। তবে ভালো ফলের জন্য যেমন পরিশ্রম জরুরি, তেমনি আল্লাহর কাছে সাহায্য চাওয়াও গুরুত্বপূর্ণ।

ইসলাম মানুষকে অলসতা ছেড়ে পরিশ্রম করতে উৎসাহ দেয়। তাই পরীক্ষায় ভালো করার জন্য আগে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা ও তাঁর সাহায্য কামনা করাও প্রয়োজন।

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে প্রয়োজন পূরণের নামাজ পড়া যেতে পারে। এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও সফলতার জন্য প্রার্থনা করা হয়। কঠিন পরিস্থিতিতে অনেক সময় এই নামাজ পড়ার কথা বলা হয়েছে।

পরীক্ষায় ভালো ফলের দোয়া

পড়া মনে রাখা ও জ্ঞান বাড়ানোর জন্য একটি ছোট দোয়া পড়া যেতে পারে—

দোয়া: رب زدني علماً

উচ্চারণ: রব্বি জিদনি ইলমা।

অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও।

আরেকটি সুন্দর দোয়ায় আল্লাহর কাছে অন্তর প্রশস্ত করা এবং কাজ সহজ করার জন্য প্রার্থনা করা হয়—

দোয়া: رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي

উচ্চারণ: রব্বিশ রাহলি সাদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি।

অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার বুক প্রশস্ত করে দাও। আমার কাজ সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে।

আরও পড়ুন
Kobor_017

জুমার দিন মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

পরীক্ষায় ভালো করার কিছু আমল

পরীক্ষার হলে বসেও কিছু সহজ আমল করা যেতে পারে—

  • বেশি বেশি দরুদ শরিফ পড়া।
  • আসতাগফিরুল্লাহ পড়া।
  • লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পড়া।
  • নিজের মনের ভাষায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

বিশেষজ্ঞদের মতে, মনোযোগ দিয়ে পড়াশোনা, আত্মবিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা। এই তিনটি বিষয় একসঙ্গে থাকলে পরীক্ষায় ভালো ফল করা সহজ হয়।

তাই পরিশ্রমের পাশাপাশি দোয়া ও আমল শিক্ষার্থীদের মনকে শান্ত রাখে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। 

 

আরটিভি/জেএমএ