images

ধর্ম

শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা, আজ মিনায় যাচ্ছেন লাখো মুসল্লি

রোববার, ২৪ মে ২০২৬ , ১০:৩৮ এএম

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রোববার (২৪ মে) স্থানীয় সময় এশার নামাজ আদায় করে মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দিবেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।

হজের ধারাবাহিক অংশ হিসেবে ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। আগামী মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল খুতবা ও সমাবেশ।

এ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। তাদের আগমনে ইতোমধ্যে মক্কা ও মিনা এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল জনসমাগম।

হজের নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের হজ মিশনগুলোও হাজিদের সেবায় কাজ করছে। হাজিদের মিনায় পৌঁছানো, আবাসন ও পরিবহনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন
19

শরিক কম টাকা দিলে কি কোরবানি হবে? জানুন শরীয়তের বিধান

তাঁবুর শহর নামে পরিচিত মিনায় পৌঁছানোর মধ্য দিয়েই হজের মূল কার্যক্রম শুরু হয়। সেখানে হাজিরা তালবিয়া, জিকির ও ইবাদতে সময় কাটান। এরপর পর্যায়ক্রমে ৯ জিলহজ আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুণ্ডনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ১২ জিলহজ কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হবে চলতি বছরের হজ কার্যক্রম।


আরটিভি/জেএমএ