images

ধর্ম

আঙুল ফোটালে কি সত্যিই ক্ষতি হয়, ইসলাম কী বলে?

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৬:১৪ পিএম

আঙুল ফোটানো আসলে কি সত্যিই ক্ষতিকর? গ্রামের অনেক মুরব্বি আছেন, কাউকে আঙুল ফোটাতে দেখলে নিষেধ করেন। বলেন, ‘আঙুল ফোটানো ভালো নয়। এতে বিপদ আসে।’ কেউ কেউ জানতে চান,  এতে কি বিপদ আসে? নামাজে আঙুল ফোটালে নামাজ ভেঙে যায়?

কোনো মানুষ নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। নামাজ পড়তে অত্যন্ত বিনয়ের সঙ্গে, একাগ্রচিত্তে। নামাজে অন্য দিকে মন দেওয়ার সুযোগ নেই। কোনো কারণে মনোযোগ নষ্ট হলে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 

আল্লাহ বলেন, ‘দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর, যারা নিজেদের নামাজের বিষয়ে উদাসীন।’ (সুরা মাউন, আয়াত : ৪-৫)

আরও পড়ুন
Web-Image4

আজকের নামাজের সময়সূচি

নামাজে আঙুল ফোটানো মাকরুহ তাহরিমি (হারামের কাছাকাছি)। এ থেকে বিরত থাকা আবশ্যক। ইবরাহিম নাখায়ি এবং মুজাহিদ (রহ.) বলেন, ‘নামাজে আঙুল ফোটানো মাকরুহ।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ৭৩৬২) 

নামাজের বাইরেও সাধারণত আঙুল ফোটানো উচিত নয়। চিকিৎসাবিজ্ঞানের মতে, এটি অস্বাস্থ্যকর। তবে ‘আঙুল ফোটালে জীবনে ক্ষতি হয়, বিপদ-আপদ নেমে আসে’—এ রকম কোনো কথা কোরআন-হাদিসে নেই। 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, নামাজের মধ্যে আঙুল ফোটানো যাবে না। এতে নামাজে মনোযোগ নষ্ট হয়। আল্লাহ তাআলা বিনয় ও একাগ্রচিত্তে নামাজ আদায়ের আদেশ করেছেন। আঙুল ফোটালে নামাজে একাগ্রতা থাকে না। মনোযোগ নষ্ট হয়। নামাজে আঙুল ফোটানো মাকরুহ। হাদিসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।

নামাজের বাইরে আঙুল ফোটানোর বিষয়ে ইসলামে বিধিনিষেধ নেই। তবে চিকিৎসাবিজ্ঞান যেহেতু আঙুল ফোটানো অস্বাস্থ্যকর বলেছেন, তাই নামাজের বাইরেও আঙুল ফোটানো অনুচিত বলে মনে করেন শায়খ আহমাদুল্লাহ।  

আরটিভি/এমএম